মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে সব ঠিক হয়ে যাবে বিএনপি’র চেয়াপারসনের উপদেষ্টা, কন্ঠশিল্পী বেবী নাজনীন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও জননন্দিত কন্ঠশিল্পী বেবী নাজনীন বলেছেন, জুলাই-আগস্টের ছাত্রজনতা আন্দোলনে তারা আমাদেরকে দেশে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট অনেক বদলেছে, রাজনীতিও বদলেছে এবং সামনে আরো বদলাবে। একদিনে সব ঠিক হয়ে যায় না। আমরা মনে করি বিএনপি একটি শক্তিশালী দল। এই দলের সঙ্গে সবাই আছে। বিএনপি ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে। আগামি রাজনীতি ও স্ট্র্যাটেজি সবকিছু বলেন, দলে নীতি নির্ধারকগণ ও বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরলে, ভোটের রাজনীতি প্রতিষ্ঠিত হবে, দল আরো সংগঠিত হবে ইনশাহআল্লাহ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভাউরতলা গ্রামের মীর বাড়িতে পারিবারিক কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।ফ্যাসিস্ট সরকারে আমলে ১৭ বছর নির্বাসিত প্রবাসি জীবন কাটিয়ে গত তিনদিন আগে দেশে ফেরেন মীর বাড়ির বীরমুক্তিযোদ্ধা মীর মালেকের ছেলে ও সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার মীর মিজানুর রহমান। এরপর মায়ের কবর জিয়ারত করেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জননন্দিত কন্ঠশিল্পী বেবী নাজনীন, মালয়েশিয়া বিএনপি’র সভাপতি ও এশিয়া প্যাসেফিক অঞ্চলের বিএনপির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো: বাদরুল রহমান খানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার মীর মিজানুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছরে প্রয়াত মা, দাদীসহ পরিবারে ১৪ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মৃত্যুর সময় পাশে থাকতে পারেনি। তাদের মৃত্যু পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানিকতা ও কুলখানিতেও অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছি রাজনৈতিক কারণে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখন থেকে সাধারণ মানুষের পাশে থেকে সকল কাজে অংশনেবো। দোয়া মাহফিল উপলক্ষে নিজ গ্রামের ৫ হাজার মানুষকে মধ্যাহ্নভোজ করিয়েছেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit