শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ। বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহণে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভা’য় জানানো হয়, ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে।

সভায় আরও জানানো হয়, এ বছর বাংলাদেশ ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৪৩ হাজার ৫৫০ জনকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি ৪৩ হাজার ৫৫০ জনকে সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহণ করবে।

এ বছর হজযাত্রীদের জন্য ফ্লাইট ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। হজ পরিবহণ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টাস্কফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এয়ারলাইনস, হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit