বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

জাবি’র ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফল প্রকাশ সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আরও তিনটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যদিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সকল ইউনিট ও ইনস্টিটিউটের ফল প্রকাশ সম্পন্ন হয়েছে।

সর্বশেষ ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং ‘সি-১’ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

তবে ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে। চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া কলা ও মানবিক অনুষদের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে। কোনো প্রার্থীর দুটি বিভাগে একই সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে পারবেন।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি (বুধবার ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ২টি ইউনিট ও ১টি ইনস্টিটিউটের (‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদ ও ‘ই’ ইউনিটভূক্ত বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইবিএ-জেইউ) ফলাফল প্রকাশিত হয়েছিল। গত ১৪ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটভুক্ত গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ফলাফল প্রকাশিত হয়।

সকল ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit