বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

চৌগাছায় পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং কর্ণার শুভ উদ্বোধন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পূবালী ব্যাংক পি এল সি ইসলামী ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পূবালী ব্যাংক চৌগাছা শাখায় এ পূবালী ইসলামী ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব পূবালী ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন পূবালী ব্যাংক খুলনা অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ।

পূবালী ব্যাংক চৌগাছা শাখার অপারেশন ম্যানেজার মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পূবালী ব্যাংক মনিরামপুর শাখা ব্যবস্থাপক টি এম ফয়সাল, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ স¤পাদক হাজী আব্দুল ছাত্তার, সিনিয়ার অফিসার দেব কুমার মন্ডল, অফিসার শামীম রেজা, ব্যাংক ভবনের মালিক মিজানুর রহমান প্রমুখ।

এ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণার শুভ উদ্বোধন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit