শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

এবার রমজানে দেখা যাবে বিরল ‘ব্লাড মুন’ চন্দ্রগ্রহণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : বিশ্ববাসী এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ২০২৫ সালের রমজান মাসের মাঝামাঝি সময়ে। ১৩ বা ১৪ মার্চ আকাশে দেখা যাবে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ নামে পরিচিত। ২০২২ সালের পর এটিই হবে প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদ পৃথিবীর ছায়ায় সম্পূর্ণভাবে ঢেকে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করবে।

এই মহাজাগতিক দৃশ্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে আংশিক বা সম্পূর্ণরূপে দেখা যাবে। উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো, যেমন – যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা ও চিলি থেকে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে। ইউরোপের কিছু দেশ, যেমন – যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন এবং জার্মানিতে চন্দ্রগ্রহণের আংশিক পর্যায় দেখা গেলেও গ্রহণ চলাকালীন সময়েই চাঁদ অস্ত যাবে।

আফ্রিকার দেশগুলোর মধ্যে মরক্কো, মিশর, আলজেরিয়া ও তিউনিসিয়ায় গ্রহণের প্রথম অংশ দেখা যাবে, তবে চাঁদ অস্ত যাওয়ায় সম্পূর্ণ গ্রহণ দেখা যাবে না। অস্ট্রেলিয়া ও উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলো, যেমন – জাপান, দক্ষিণ কোরিয়া ও পূর্ব চীনে চন্দ্রোদয়ের সময় গ্রহণের শেষ অংশ দেখা যাবে। তবে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরাকে পূর্ণগ্রহণ দেখা যাবে না। এসব অঞ্চলে শুধুমাত্র গ্রহণের প্রাথমিক পর্যায় কিছুটা দৃশ্যমান হতে পারে।

বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, চাঁদ যখন সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করে, তখন সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ছেঁকে গিয়ে লালচে আভায় প্রতিফলিত হয়। এই প্রক্রিয়াকে Rayleigh Scattering বলা হয়, যা সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় আকাশকে লালচে দেখানোর কারণের মতোই কাজ করে।

ইসলামি ঐতিহ্য অনুসারে, চন্দ্রগ্রহণ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ পবিত্র ও আত্মশুদ্ধির সময়। এসময় ইসলামে সালাতুল খুসুফ বা চন্দ্রগ্রহণের বিশেষ নামাজ আদায়ের বিশেষ এক গুরুত্ব রয়েছে।

এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই। এটি খালি চোখেই নিরাপদে দেখা যাবে। আমেরিকার দর্শকদের জন্য ০৬:২৬ থেকে ০৭:৩১ UTC সময়ের মধ্যে চাঁদের লালচে রঙ সবচেয়ে স্পষ্ট দেখা যাবে। যেসব অঞ্চলে এ গ্রহণ দৃশ্যমান হবে না, তারা অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এটি উপভোগ করতে পারবেন।

২০২৫ ও ২০২৬ সালে আরও দুটি পূর্ণ চন্দ্রগ্রহণের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে পরবর্তী গ্রহণটি হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে এবং এরপরেরটি ২০২৬ সালের মার্চে। মহাকাশপ্রেমীরা এই ব্যতিক্রমী মহাজাগতিক ঘটনা দেখার সুযোগ হারাতে চাইবেন না।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit