বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না, নতুন নিয়মের ঘোষণা দিল ইরান শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

মালয়েশিয়ায় হত্যা মামলায় ৫ বাংলাদেশি রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ব্যবসায়ী রবিউল হত্যার ঘটনায় দুই নারীসহ ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এছাড়াও মামলা তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

নিহত রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে, গ্রেপ্তারদের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ওই বিবৃতিতে এসিপি বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন সাতের জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার খবর পায় পুলিশ। এরপর শাহ আলম হাসপাতাল থেকে তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠায় পুলিশ। ঘটনাস্থলেই হাসপাতালের চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন। মাংস কাটার ছুরি দিয়ে মাথা, রবিউলের শরীর ও হাতে একাধিক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন ওই চিকিৎসক।

একইদিন দুপুর ২টার দিকে ৩৩ থেকে ৫৩ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে ওই এলাকার মুদি দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড ছিল না এবং তারা মাদক পরীক্ষায়ও নেগেটিভ ছিলেন। তাদেরকে ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit