বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

গাজীপুরে তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক ও এক সহযোগী নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— শহাদত হোসেন (৩৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। মো. সবুজ (৩৬) – বগুড়ার কাহালু থানার কাজীপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। মো. আরিফ হোসেন – টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের বাসিন্দা, ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত ৫টার দিকে গাজীপুর থেকে একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় ট্রাকটি হঠাৎ বিকল হয়ে যায়। এসময় আরেকটি ট্রাক এসে বিকল হওয়া ট্রাকটিকে টেনে নেওয়ার চেষ্টা করছিল। দুই ট্রাকের মাঝখানে দাঁড়িয়ে চালক ও সহযোগীরা লোহার চেইন দিয়ে ট্রাক দুটি সংযুক্ত করছিলেন।

ঠিক তখনই, দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দুই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝে থাকা চালক শহাদত হোসেন ও মো. সবুজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ট্রাকের অপর চালক মো. আরিফ হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, নিহতদের পরিবারের অনুরোধে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit