রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

রাজধানীতে সিএনজি চালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা ও জরিমানার নির্দেশনার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। ফলে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে বাড্ডা থেকে রামপুরার দিকে এবং রামপুরা থেকে কুড়িল অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিন সকালে রাজধানীর রামপুরা, মিরপুর ১৪, যাত্রাবাড়ী, ধোলাইপাড় মোড় , গাবতলীর মাজার রোডও অবরোধ রেখেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন।

চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit