শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

টুর্নামেন্ট জিততে চাইলে বুমরাহকে ছাড়া খেলতে শিখতে হবে : হরভজন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত দলে নেই যশপ্রীত বুমরাহ। তিনি দলে না থাকায় তার অভাব যেন খুব বেশি অনুভব করছেন অনেকে। ডানহাতি এই পেসারকে ছাড়া ভারতের শিরোপা জয়ের সম্ভাবনাও বেশি দেখছেন না কেউ কেউ। তবে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী তারকা হরভজন সিং নিজের উত্তরসূরীদের পরামর্শ দিয়ে বলেছেন, ‘বুমরাহ ছাড়া খেলতে শিখো।’

হরভজন বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতই ফেভারিট। বুমরাহ বড় এক শক্তি, সে ম্যাচ জেতাতে পারে। কিন্তু বুমরাহ ছাড়াও অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। এই যেমন আর্শদীপ, শামি, কুলদীপ ও জাদেজা। ভারতই ফেভারিট, কিন্তু তাদের ফেবারিটের মতো খেলতে হবে।’বুমরাহ না থাকা মানে ভারতের বোলিং লাইনআপের ধারই কমে যাওয়া। নতুন বলের মতো ডেথওভারেও ভয়ঙ্কর তিনি। তবে ব্যাটারদের ছন্দের কারণে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন হরভজন।

তিনি বলেন, ‘সামর্থ্যের কারণেই আমি ভারতকে ফেভারিট বলছি। রোহিত ছন্দে ফিরেছে, বিরাট (কোহলি) রান পেয়েছে, শুবমান গিল ও শ্রেয়াস আইয়ার রান করছে। ব্যাটিং ও বোলিং বিভাগ পারফর্ম করছে। আমার মনে হয়, বুমরাহর অভাবটা শেষ কয়েক ওভারে অনুভূত হবে, বিশেষ করে যখন প্রতিপক্ষের অল্প কিছু রান লাগবে আর হাতে ২ বা ৩ উইকেট থাকবে। কিন্তু টুর্নামেন্ট জিততে চাইলে আপনাকে বুমরাহকে ছাড়া খেলতে জানতে হবে।

বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে বোলিংয়ের সময় মাঠ ছেড়েছিলেন বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে সিডনি টেস্টের বাকি অংশে আর মাঠে নামেননি ডানহাতি এই পেসার। আইসিসির টুর্নামেন্টে পুরো ফিট বুমরাহকে পেতে তাকে বিশ্রামে পাঠায় বিসিসিআইয়ের মেডিক্যাল বিভাগ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড পরিবর্তনের শেষ দিনে এসে ভারত জানায়, সহসাই চোট থেকে সেরে ওঠা হচ্ছে না বুমরাহর। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে না তার।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit