শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের নগরকান্দায় ইউনুছ মুন্সি নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্প-১ এর ঘর বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রামের ওদুত মুন্সির ছেলে ইউনুছ মুন্সি স্বাবলম্বী হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে আশ্রয়ণ প্রকল্প-১ এ একটি টিনের ঘর বাগিয়ে নেন। তার বাড়িতে ইটের পাকা ঘর থাকা সত্ত্বেও তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘরটি হাতিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে দেন। এতে অসন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সরকার এলাকার হতদরিদ্র ও অসহায় গৃহহীনদের বসবাসের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে। তবে সরকারি এই ঘর বিক্রি করার কোনো নিয়ম নেই। সরকারের আইন অমান্য করে, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করার বিষয়টি তদন্ত করে, আইনগত ব্যবস্থা নেওয়ার দাব জানান এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা তৈয়াবুর রহমান জানান, ইউনুস মুন্সি কোনোভাবেই সরকারি ঘর পাওয়ার যোগ্য না। তিনি মিথ্যা তথ্য দিয়ে সরকারি ঘর হাতিয়ে নিয়েছেন। এরপর তিনি ঘরটি বিক্রি করে দিয়ে সেই জায়গায় পাকা ঘর তৈরি করেছেন। আমরা এর বিচার চাই।

আরেক বাসিন্দা এনামুল হক জানান, দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা খাটিয়ে ইউনুছ মুন্সি ঘরটি হাতিয়ে নিয়েছেন। অথচ একই এলাকায় ঘর পাওয়ার যোগ্য অনেক লোক রয়েছে। হতদরিদ্র পরিবারকে ঘর না দিয়ে, ইউনুছ মুন্সির ঘর নেওয়া ঠিক হয়নি। আমরা চাই সরকারি ঘর বিক্রির দায়ে ইউনুস মুন্সির কঠোর বিচার হোক।

এ বিষয়ে অভিযুক্ত ইউনুছ মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী হাফেজা বেগমের দাবি, তারা ঘরটি বিক্রি করেননি। আশ্রয়ণ প্রকল্পের ঘরটি ভেঙে, বাড়ির এক পাশে নতুন করে আরেকটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করা, এমনকি ভাড়া দেওয়ার কোনো বিধান নেই। যদি কেউ এমনটা করে থাকে, আমি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেবো।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit