শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : পর্তুগালে জাতীয়তা আবেদনের জন্য পর্তুগীজ ভাষা শিক্ষা সার্টিফিকেট বাধ্যতামূলক। তবে প্রয়োজনের তুলনায় দেশীয় প্রতিষ্ঠান কম থাকায় প্রবাসীদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গ্রিনফিল্ড একাডেমি।

প্রবাসী রিফাত বিন আইয়ুব, সৈয়দ সামিউল আলম ও কে এম মাসউদুল হকের মালিকানায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি সম্প্রতি পর্তুগালের রাজধানী লিসবনের ওলাইস এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের ছানি ইমাম কায়েস আহমদ আব্দুল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা এবং বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম জামে মসজিদ ও পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তাসলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে রানা তাসলিম উদ্দিন বলেন, “প্রবাসে আমরা বাংলাদেশিরা দিন দিন বিভিন্ন সেবা প্রদান করছি। তবে একাডেমিটি যেন শুধুমাত্র সার্টিফিকেট প্রদানের জন্য পরিচালিত না হয়ে প্রকৃত শিক্ষা প্রদানে মনোযোগী হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী রবিউল ইসলাম, প্রবাসী সাংবাদিক তানভীর উল ইসলাম সিদ্দীকী, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), ব্যবসায়ী ইকবাল চৌধুরী ও মুস্তাফিজুর রহমান। এছাড়াও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফিজ আল আসাদসহ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী সদস্যরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গ্রিনফিল্ড একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের ছানি ইমাম কায়েস আহমদ আব্দুল্লাহর তত্ত্বাবধানে প্রবাসী শিশুদের জন্য ফ্রিতে ইসলামি শিক্ষার ব্যবস্থা থাকবে।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit