শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ৬দিনে ৬৫জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ছয় দিনে ৬৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে, গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকের হোসেন (৫২) ছাত্রলীগের কর্মি আব্দুর রহিম (২৪), হাতিয়া থানার আওয়ামী লীগের সদস্য মো. সোহেল (৩৫) হাতিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিরব উদ্দিন কবির (২৫) বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (৫৪) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সালাউদ্দিন নয়ন (৩৮), সেনবাগ উপজেলার যুবলীগের সদস্য ইমাম হোসেন (৪৫), অর্জুনতলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সামসুল আলম সবুজ (৪৫) ও চাটখিল থানার পাঁচগাও ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম রতন (৪২)।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন,অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে দুইজন, হাতিয়া থানা থেকে দুইজন, চাটখিল থানা থেকে একজন, বেগমগঞ্জ থানা থেকে একজন, কবিরহাট থানা থেকে একজন ও সেনবাগ থানা থেকে দুইজনকে গ্রেপ্তার করে।তিনি আরও বলেন, এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ কাজ করছে। নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ছয় দিনে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit