বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

বাবার সম্পত্তির সমান ভাগ করে নজির গড়লেন রুনা খানের ভাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী রুনা খানের ভাই তুহিন খান বাবার সম্পত্তির সমান বণ্টন করেছেন। ঘটনাটি গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে তুলে ধরেন অভিনেত্রী।

রুনা খান জানান, তুহিন খান তার দেড় বছরের ছোট ভাই। তবে পড়াশোনায় তিনি ভাইয়ের চেয়ে পাঁচ বছরের বড়। বাবা সরকারি চাকরি করতেন। অবসর নেন ১৯৯৮ সালে। তবে ইন্টারমিডিয়েট পাস করার পরই রুনা জানতে পারলেন, বাবার অবসর ভাতার সব টাকা ফুরিয়ে গেছে। এর মধ্যেই বাবার অসুস্থতা, আয়-রোজগার বন্ধ।
 
গোটা জীবনে সম্পদ বলতে গড়েছেন গাজীপুরের সখিপুরে ২৫ কাঠার ওপর একটি বাড়ি। রুনা বলেন, ‘আমি স্নাতকে ভর্তি হলাম, তখন তুহিন ক্লাস নাইনে। পরিবারে আমিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি! টিউশনি-কোচিংয়ে পড়ানো, কুরিয়ার-সার্ভিস অফিসে চাকরি, এসব করে ঢাকায় নিজে চলি, বাড়িতে টাকা পাঠাই, সেই টাকায় ভাইয়ের লেখাপড়া, ঘরের অন্যান্য খরচ চলে। পরে টিউশনির পাশাপাশি শুরু হয় অভিনয়ের উপার্জন।’

কিছুদিন আগে রুনার বাবার রেখে যাওয়া সে বাড়িটি বিক্রি করা হয়েছে। আর বিক্রির অর্ধেক টাকা রুনাকে দিয়েছেন তার ভাই। অনেকে তার ভাইকে বুঝিয়েছে, দেশের আইন অনুযায়ী সম্পদের বেশির ভাগ পুত্রের প্রাপ্য।
তবে তুহিন মনে করেন, বোনের নিরলস চেষ্টায় তাদের পরিবার টিকে ছিল। সম্পত্তিও ছিল অক্ষয়। রুনা লিখেছেন, ‘আমি যা করেছি, তা এই দেশের বহু মেয়ে হয়তো পরিবারের-ভাইয়ের জন্য করে।

তবে আমার ভাই যা করল, তা এই দেশের কয়জন ভাই বাপের সম্পত্তি ভাগের ক্ষেত্রে বোনদের সঙ্গে করে, তা ঠিক জানি না!’ রুনা আরও বলেন, ‘আমার থেকে শেখার তেমন কিছু না থাকলেও, আমার ভাইয়ের থেকে এ দেশের ছেলেরা শিখতে পারেন। মনে মনে হাসি আর ভাবি, অর্থ-বিত্ত-বিখ্যাত না হলেও ভাই আমার মানুষ হয়েছে, সত্যিকারের মানুষ।’

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit