রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

ট্রাম্প-মোদির বৈঠকে গুরুত্ব পেতে পারে যেসব বিষয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন সময়ে ভারতের নানা সিদ্ধান্তের কড়া সমালোচনা করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সবসময়ই নমনীয় থাকতে দেখা গেছে তাকে। ২০১৭ সালে ওয়াশিংটনে এই দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক দিয়ে শুরু হওয়া সম্পর্ক গত কয়েক বছরে আরও জোরালো হয়েছে। 

তাই মোদির এবারের যুক্তরাষ্ট্র সফরে কোন কোন বিষয় উঠে আসতে পারে, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ব্রিফিং এবং বিভিন্ন সময় গণমাধ্যমে দেয়া মোদির বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, বাণিজ্য, শুল্ক ও ভিসা নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বৈঠকে। 
 
বাইডেন শাসনামলে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যে প্রায় ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি দেখা দেয়, যা পূরণের জন্য ট্রাম্প ভারতের কাছে শুল্ক কমানোর আহ্বান জানাতে পারেন। মোদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য এবং কৌশলগত সহায়তা চুক্তির প্রস্তাব দিতে পারেন। যাতে করে বিশ্ব বাজারে চীনের প্রভাব মোকাবিলায় একসঙ্গে কাজ করতে পারে দুই দেশ।
 
এছাড়াও, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সবচেয়ে আলোচিত ইস্যু অভিবাসন ও ভিসা নীতিও উঠে আসতে পারে বৈঠকে। এরমধ্যেই বেশ কয়েকজন ভারতীয় অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। মোদিও তাদের গ্রহণ করেন। 
 
তবে, ভারতীয় প্রযুক্তি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ‘এইচ-১বি ভিসা’ সুবিধা বজায় রাখার অনুরোধ জানিয়েছিলেন মোদি। যা এবারের বৈঠকেও উঠে আসার সম্ভাবনা রয়েছে। বিশ্ব-বাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর জন্য এবারের মেয়াদে ট্রাম্প বেশ সোচ্চার। তাই, রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল নিতে মোদিকে চাপ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। তবে, মোদিও নিজের কিছু উদ্দেশ্য নিয়ে ওয়াশিংটন যাচ্ছেন। 
  
পারমাণবিক শক্তি খাতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিনিয়োগ আদায় ভারতের অন্যতম লক্ষ্য। এছাড়াও, প্রযুক্তি খাতে পারস্পারিক সহায়তার বিষয়টিও উঠে আসতে পারে আলোচনায়। বিবিসি বলছে, বৈশ্বিক ইস্যুতেও দুই নেতার মধ্যে হতে পারে আলোচনা। এর মধ্যে, ইরানের চাবাহার বন্দর উন্নয়নে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে কথা বলতে পারেন মোদি। আর, ইউক্রেন-রাশিয়া এবং হামাস-ইসরাইল সংঘাত বন্ধে মোদিকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিতে পারেন ট্রাম্প। 
 
এছাড়া, দুই নেতার বৈঠকে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিও উঠে আসতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit