শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

লালমনিরহাটে বিবিএমসি ব্রিক্সস ভাটায় এক লাখ টাকা জরিমানা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে মের্সাস বিবিএমসি বিক্সস নামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এমজেএ বিক্সস-২ নামের অপর একটি ইটভাটায় অভিযান চালাতে গিয়ে তোপের মুখে পড়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম. শাফায়াত আখতার নূর, রাকিবুল ইসলাম ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ গোলাম আসিফ রহমান ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনার অংশ হিসেবে উপজেলার দলগ্রামের মের্সাস বিবিএমসি বিক্সস নামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এমজেএ বিক্সস-২ নামের একটি ইটভাটায় অভিযান চালাতে গেলে সেখানকার কর্মচারীদের তোপের মূখে পড়ে প্রশাসন। এসময় অভিযান পরিচালনাকারী দল এমজেএ-বিক্সস-২ ভাটার বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা জানান, অবৈধ ইটভাটায় অভিযানের অংশ হিসেবে আজ দুটি ভাটায় অভিযান চালানো হয়েছে। এসময় মেসার্স বিবিএমসি ব্রিক্সসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এমজেএ ব্রিক্সস-২ নামের অপর একটি ইট ভাটায় অভিযান চালাতে গেলে অসৌজন্যমূলক আচরণ করে সেখানকার কর্মচারীরা। পরে আগামীকালের মধ্যে ওই ভাটার(এমজেএ বিক্সস-২) বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশ প্রদান করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ ইটভাটায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।ভ্রাম্যমাণ আদালতের সাথে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে মন্তব্য পেতে এমজেএ বিক্সস-২ কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit