শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

প্রেম না থাকলে ‘ক্রিয়েটিভিটি’ আসে না: কুসুম

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ Time View

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস মানেই শোবিজ অঙ্গণে বাড়তি আলোড়ন। এ সময় দর্শকদের নতুন নতুন রোমান্টিক নাটক ও শর্টফিল্ম উপহার দিতে অভিয়শিল্পীদের ব্যস্ততা বেড়ে যায়। 

এছাড়া পছন্দের তারকাদের ব্যক্তিজীবনের প্রেম-ভালোবাসা জানার আগ্রহও বেড়ে যায় দিবসটি ঘিরে। দর্শকরা জানতে চান, কাজের বাইরে তাদের ভালোবাসা দিবসের পরিকল্পনা কী?

সম্প্রতি ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী কুসুম শিকদার। তিনি বর্তমানে সিনেমার প্রযোজনায় মনোযোগী। পাশাপাশি অভিনয়ও করছেন। 

সম্প্রতি তার প্রযোজিত ও অভিনীত নতুন সিনেমা ‘শরতের জবা’ মুক্তি পেয়েছে। কাজ শেষে এখন কিছুটা অবসর কাটাচ্ছেন কুসুম শিকদার। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়- এবারের ভালোবাসা দিবসে তার পরিকল্পনা কী?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে অংশগ্রহণকালে তাকে এ বিষয়ে কথা বলতে দেখা যায়।  এ সময় তার পরনে ছিল একটি লাল কামিজ, যার ওপর নানা কাজ করা ছিল। সেই পোশাকের সঙ্গে তার রূপও ছিল নজরকাড়া এবং তিনি খুবই খোশমেজাজে কথা বলছিলেন।

এ সময় কুসুম শিকদার বলেন, ১৪ ফেব্রুয়ারি নিয়ে এখনো কোনো প্ল্যান নেই, সত্যি। এখনো অনেক দেরি আছে। প্রেমের জন্য ডেট করতে যান কি না, এমন প্রশ্নের জবাবে মজার ছলেই অভিনেত্রী বলেন, হ্যাঁ যাই। দেশে, দেশের বাইরে সব জায়গাতেই যাই।

প্রেম-বিয়ে সামনে এনে আলোচনায় আসতে চান না কুসুম। বরাবরের মতো বিষয়টি এড়িয়ে গেলেন অভিনেত্রী। এরপরও প্রেম নিয়ে বলেন, শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না, সত্যিই।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit