শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

দি চাইল্ড লার্নিং হোমস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ক্ষুদে শিক্ষার্থীদের আদর্শ বিদ্যাপিঠ দি চাইল্ড লার্নিং হোমস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় চত্বরে আনন্দঘন পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত শেষে মশাল প্রজ্জলনের মধ্যদিয়ে গানে গানে মুখরিত ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীরা দৌড়, লংজাম্প, হাইজাম্প, ব্যাঙের লড়াই, মোরগের লড়াই, বিস্কুট খেলা এবং যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

ক্রীড়াঅনুষ্ঠান পুর্ব আলোচনা সভায় স্কুলের পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে, প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ্ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ফকির, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, প্রবাসী মাফুজুল হক, ক্রীড়া শিক্ষক তোফায়েল হোসেন শিমুল প্রমুখ। এছাড়া সময় বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit