রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি বাংলাদেশ বিনির্মাণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: মাসুদ সাঈদী মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র অধীনে কর্মরত সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন॥ পূরণ হতে পারে বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদ সংরক্ষিত নারী আসন: ৩ মানদণ্ডে বিএনপির মনোনয়ন নরসিংদীতে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার  আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া; আহত-৩ মোজতবা খামেনি কেমন আছেন, জানালেন আরাঘচি ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি বলিউডে আয়ের দিক থেকে স্ত্রী আলিয়ার পেছনে রণবীর

ডিম শূন্য ওয়াশিংটনের সুপার মার্কেট

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার রাজধানী ওয়াশিংটন এবং এর শহরতলী এলাকার সুপার মার্কেটের সেলফগুলো এখন প্রায় ডিম শূন্য। ডিমের উচ্চমূল্যের কারণে ক্রেতারা হতাশ। 

দোকানদাররাও তাদের দোকানে ডিম সংগ্রহের পরিমাণ কমিয়ে দিয়েছে। 

ওয়াশিংটনের একটি সুপার মার্কেটে ২৬ বছর বয়সি ক্রেতা সামান্থা লোপেজ এএফপিকে বলেছেন, ডিমের দাম বাড়ছে। কম বাজেটে খাবারের জন্য অতিরিক্ত ব্যয় কষ্টসাধ্য হয়ে পড়েছে।

দক্ষিণের ফ্লোরিডাতেও একই অবস্থা। মিয়ামির অধিবাসী ব্লাঞ্চে ডি জেসাস বলেন, পুষ্টির জন্য ডিম খুবই প্রয়োজনীয়। কিন্তু ডিম পেতে বেগ পেতে হচ্ছে। কারণ এর দাম বেশি। এটি খুবই লজ্জাজনক। 

আমেরিকার বাজারে ডিমের ঘাটতি এবং উচ্চমূল্যের কারণ যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে এভিয়ান ফ্লু’র ফিরে আসা। যার প্রাদুর্ভাব আমেরিকাতে ঘটেছিল ২০২২ সালে। প্রতিবছর ২১ মিলিয়নেরও বেশি ডিমপাড়া মুরগি মারা গেছে। যাদের বেশিরভাগ মারা যায় ওহিও, নর্থ ক্যারোলিনা এবং মিসৌরি রাজ্যে।  

এক বছর আগের তুলনায় গত ডিসেম্বরে এক ডজন ডিমের দাম ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, ডিমের দাম ডজন প্রতি ২.৫০ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪.১৫ ডলারে। 

প্রসঙ্গত, মার্কিনিরা ডিম খেতে ভালবাসে। একজন আমেরিকান বছরে গড়ে ২৭৭টি ডিম খেয়ে থাকেন।

কিউএনবি/অনিমা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit