শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

প্রয়াত শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের সম্মাননা গ্রহণ করলেন তাঁর সহধর্মিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : রূপালি ইন্সুরেন্স কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন তাঁর সহধর্মিনী ফজলতুন্নেসা।

আজ রোববার রাজধানীর মালিবাগস্থ ইম্পেরিয়াল ভবনে কোম্পানি বাৎসরিক বিপণন সভায় এই সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

১৯৮৮ সালে কোম্পানির জন্মলগ্ন থেকে কোম্পানিকে নিরবচ্ছিন্নভাবে আমৃত্যু সাফল্যের সাথে নেতৃত্ব দানের জন্য এই স্মারক সম্মাননা প্রদান করা হয়।

মোস্তফা গোলাম কুদ্দুস গত ২৫ জানুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক কাজী মুনিরুজ্জামান, মোস্তফা কামরুস সোবহান, শেখ মো. দানিয়েল, কোম্পানির সিইও ফৌজিয়া কামরুন তানিয়াসহ কোম্পানির অন্যান্য বোর্ড মেম্বার, উপদেষ্টা, পরামর্শক, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, শাখা ব্যবস্থাপকসহ বিপনন ব্যবস্থাপকবৃন্দ।

দেশের স্বাধীনতা সংগ্রামে, পুলিশ বিভাগে, জাতীয় ইতিহাসে, পোশাক শিল্পে ও নানা সামাজিক সেবায় মোস্তফা গোলাম কুদ্দুসের অসামান্য অবদানসমূহের কথা উল্লেখ করে সভায় বক্তারা বলেন, তার শূন্যস্থান পূরণ করার নয়। দেশের আর্থসামাজিক উন্নয়নের গতিধারায় তা একটি অপূরণীয় ক্ষতি।

বিগত সরকারের কিছু অসাধু আমলাদের চক্রান্তে দুদকের মাধ্যমে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয় এবং বিদেশে চিকিৎসা গ্রহণের পথে ইচ্ছাকৃতভাবে যারা বাধা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এ ধরণের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয় এবং সে বিষয়ে নিরপেক্ষ ও উপযুক্ত তদন্ত করে অপরাধীদের আইনের মাধ্যমে সাজা নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় মোস্তফা গোলাম কুদ্দুসের বিদেহী আত্মার শান্তি কামনা করে একটি দোয়া মহফিলও অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit