মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

দিল্লিতে বিজেপির জয়ের পর আপকে কটাক্ষ প্রিয়াঙ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১০ বছরেই মোহভঙ্গ দিল্লিবাসীর, ২৭ বছর পর দিল্লির দখল নিতে চলেছে বিজেপি। হ্যাটট্রিক করতে পারলো না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। এই হিসেবে ভারতের রাজধানীতেও এবার আসতে চলেছে ডবল ইঞ্জিন সরকার। দিল্লি ভোটের এই ফলাফল প্রসঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী নিজের দল নিয়ে মন্তব্য করলেন না। নিশানা করলেন আপকেই।

শনিবার সকালে ভোটের ফল নিয়ে প্রথমে যখন প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রিয়ঙ্কা তখন বলেছিলেন, তিনি কিছুই জানেন না কী হচ্ছে। তবে এখন বিষয়টি পুরোপুরি স্পষ্ট হতেই ভোটের ফলের দায় সম্পূর্ণ কেজরিওয়ালের দলের ওপর চাপালেন তিনি। কংগ্রেস সাংসদের কথায়, দিল্লির মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। যে সরকার চলছিল তাদের কাজে তারা বিরক্ত।

কেরালা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘দিল্লির মানুষ আপকে নিয়ে বিরক্ত হয়ে উঠেছিল। যা চলছিল তা সহ্য হচ্ছিল না তাদের। তাই বদলের জন্যই তারা ভোট দিয়েছেন। যারা জিতেছেন তাদেরকে শুভেচ্ছা।’ যদিও নিজের দলের হতাশাজনক ফল নিয়ে প্রত্যক্ষভাবে কোনও মন্তব্য না করেননি প্রিয়াঙ্কা। সূত্র : দ্য ওয়াল।

কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit