শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

তামিলনাড়ুতে স্কুলেই গণধর্ষণের শিকার ছাত্রী, ৩ শিক্ষক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে এবার স্কুলেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আর ঘটনায় অভিযুক্ত স্কুলেরই ৩ শিক্ষক! ইতিমধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। ১৫ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন তারা। তামিলনাড়ুর এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

রাজ্যের কৃষ্ণগিরি জেলার এক স্কুলে ৩ জন শিক্ষক মিলে এক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তাকে হুমকিও দেওয়া হয়েছিল যে, কাউকে কিছু বললে আরও ক্ষতি করা হবে! শিক্ষকদের যৌন লালসার শিকার হয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল ওই ছাত্রী। সে প্রায় ১ মাস ধরে আর স্কুলেই যাচ্ছিল না। পরে স্কুলের প্রিন্সিপাল খোঁজ নেওয়ায় এবং পরিবারের লোকেদের প্রশ্নের চাপে বিষয়টি সবাইকে জানায় ভুক্তভোগী কিশোরী। 

ঘটনা সম্পর্কে জানার পর স্কুলের প্রিন্সিপালই প্রথমে পুলিশে খবর দেওয়ার কথা বলেন পরিবারকে। একই সঙ্গে বিষয়টি শিশু সুরক্ষা কমিশনেও জানাতে বলেন। এরপরই ওই তিন শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তাদের কঠিন শাস্তির দাবি তুলে ইতিমধ্যে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিভাবকরা স্কুলের বাইরে গিয়েও বিক্ষোভ দেখান। 

পুলিশ জানতে পেরেছে, কয়েক মাস আগেই এই ঘটনা ঘটেছিল। কিন্তু বিগত কিছু সপ্তাহ ধরে কিশোরীর শরীর আরও খারাপ হয়। হয়তো মানসিক অবসাদ থেকেই তা হচ্ছিল। তাই স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয় সে। বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

সূত্র : দ্য ওয়াল ও টিভিনাইন।

কিউএনবি/অনিমা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit