বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

টিস্যু পেপারে লিখে কি বার্তা পাঠালেন পলক-দীপু মনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। পতিত সরকারের শীর্ষ নেতাদের মধ্যে অনেকে গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা। তবে যে কয়জন আওয়ামী লীগ নীতিনির্ধারক জেলহাজতে রয়েছেন, তাদের কর্মকাণ্ড হয়ে উঠেছে টপ অব দ্য কান্ট্রি।

আদালতে কেউ পুলিশকে ধমকাচ্ছেন, কেউ বলছেন বর্তমান সরকারকে দেখে নেবেন আবার কেউ কেউ বলছেন, ২ গুণ শক্তি নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ফিরে আসবে।

এর মধ্যে ২৭ জানুয়ারির এক ঘটনা জন্ম দিয়েছে ভিন্ন এক আলোচনা-সমালোচনার। কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীল সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, দীপু মনিসহ বিভিন্ন মন্ত্রী। এমন তথ্য ছড়িয়ে পড়েছে চারদিকে।

অন্যদিকে কারাগারে থেকে আইনজীবীর মাধ্যমে টিস্যু পেপারে লিখে গোপন বার্তা দিয়েছেন পলক। কুশল বিনিময়ের বাহানায় আইনজীবী তরিকুল ইসলামের হাতে গোপন বার্তার টিস্যু পেপারটি দিয়ে দেন পলক। পুলিশ বিষয়টি বুঝতে পেয়ে বলেন, টিস্যু পেপার কিংবা কাগজে লিখে কোনো বার্তা দেওয়া নিষেধ। পরে কৌশলে টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন আইনজীবী।

পরবর্তী সময়ে আইনজীবী তরিকুল ইসলামকে জিজ্ঞেসাবাদ করা হলে বিষয়টি স্পষ্ট অস্বীকার করেন তিনি।

কিউএনবি/অনিমা/২8 জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit