বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

লেবানন থেকে সেনা প্রত্যাহারে অতিরিক্ত ৩০ দিন সময় চায় ইসরাইল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, আগামী ২৬ জানুয়ারির মধ্যে ইসরাইলি বাহিনীকে দক্ষিণ লেবাননের সব অবস্থান সরে যাওয়ার কথা। এসব জায়গায় লেবাননের সশস্ত্র বাহিনীর মোতায়েন হবে। তবে হিব্রু গণমাধ্যমে খবর বেরিয়েছে, সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত ৩০ দিন সময় চেয়েছে ইসরাইল। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি কর্তৃপক্ষ মনে করছে, লেবাননের সেনাবাহিনী খুব ধীরগতিতে  মোতায়েন হচ্ছে, যার ফলে ইসরাইলের প্রত্যাহার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ইসরাইলের এই সময় বৃদ্ধির অনুরোধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স আলোচনা করছে। সূত্রের দাবি, ফ্রান্স এই সময় বাড়ানোর বিষয়ে কোনো আপত্তি দেখাচ্ছে না, তবে এটি অন্যান্য পক্ষের সম্মতিতেই নির্ভর করছে।

এদিকে ইসরাইলি আর্মি রেডিও আজ সকালে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অতিরিক্ত ৩০ দিনের সময় দেওয়ার বিষয়ে আগের প্রশাসনের মতো আগ্রহী নয়।  ট্রাম্প প্রশাসন চায়, নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ প্রত্যাহার সম্পন্ন হোক।

তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের বিদায়ী রাষ্ট্রদূত রেডিওকে জানিয়েছেন, তিনি মনে করেন জেরুজালেম ও ওয়াশিংটন এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাবে এবং শেষ পর্যন্ত ইসরাইল সময় বাড়ানোর অনুমতি পাবে।

বিশ্লেষকরা মনে করছেন, লেবাননের রাজনৈতিক নেতৃত্ব ও হিজবুল্লাহ যদি ইসরাইলের সেনা প্রত্যাহার বিলম্বিত করার বিরোধিতা করে, তবে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হতে পারে।  এখন সব পক্ষের দৃষ্টি রয়েছে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit