বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রীর পাস! তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশগ্রহণ না করলেও পাস করিয়ে দেওয়া সেই শিক্ষক প্রশাসনিক দায়িত্বে বহাল তবিয়তে থাকায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত শিক্ষক গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনকে এ মাসেই বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের পরিচালক করা হয়। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদের সমন্বয়ক করায়ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনতিবিলম্ব এ শিক্ষকের অপসারণ দাবি করেছেন শিক্ষার্থীরা।

এদিকে, এ ঘটনা তদন্তে ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তানজিউল ইসলাম জীবনকে আহবায়ক, গণিত বিভাগের শিক্ষক মোঃ হান্নান মিয়াকে সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড.মোঃ ইলিয়াছ প্রামানিককে সদস্য করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এই কমিটি গঠন করেন।

তবে শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনিক দায়িত্বে বহাল রেখে তার বিরুদ্ধে তদন্ত করায় এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই ওই শিক্ষকের সকল প্রশাসনিক পদ থেকে অপসারণ দাবি করেন তারা।

উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী গণিত বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী মিড পরীক্ষায় অংশ না নিয়েও ২১ নাম্বার পান এবং ওই কোর্সে পাস করিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে একই বিভাগের কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে। তবে ওই শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন।

ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit