শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

গতকাল বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের জালান আলোরসহ এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

তবে আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নগর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় বুধবার সন্ধ্যায় এই অভিযান শুরু হয়। অভিযানে ৬১ জন ইমিগ্রেশন পুলিশ এবং ৩০ জন ডিবিকেএলের কর্মকর্তা অংশ নেন।

অভিযানে আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি, মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিশর ও সুদান থেকে একজন করে নাগরিক রয়েছে।

আটককৃতদের তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit