বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

‘সাংবাদিকদের বেতন ৫০ হাজার, সপ্তাহে ছুটি ২ দিন হওয়া উচিত’

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : সাংবাদিকদের ন্যূনতম বেতন ৫০ হাজার টাকা হওয়া উচিত বলে মনে করেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন মজুমদার। একই সঙ্গে তিনি আরও বলেন, সপ্তাহে তাদের (সাংবাদিকদের) দুই দিন ছুটি দিতে হবে।

সোমবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। তার স্ট্যাটাসটি নিচে দেওয়া হলো:

বাংলাদেশে প্রতিটি গণমাধ্যমের জন্য সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বেতন নির্ধারণ করা জরুরি। কমপক্ষে বেতন ৫০ হাজার টাকা হওয়া উচিত। সর্বোচ্চ বেতন যতই হোক সমস্যা নেই। সেটা নির্ধারিত হবে বাজারের ওপর। যে গণমাধ্যম ন্যূনতম বেতন দিতে পারবে না সেটা বন্ধ হয়ে যাক। ১০-১৫ হাজার বেতন দিয়ে কিংবা সময়মতো বেতন না দিয়ে একটা গণমাধ্যমে ৫০ জন সাংবাদিক পোষার দরকার নেই। ১৫ জন কাজ করুক, ভালো বেতন পাক, সময়মতো বেতন পাক।

দেশের মূল্যস্ফীতি অনুযায়ী প্রতি বছর বেতন বাড়াতে হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটির ব্যবস্থা থাকতে হবে। সপ্তাহে দুইদিন ছুটি অনিবার্য। যেসব মালিক এসব শর্ত মানতে পারবে তারা গণমাধ্যম চালাতে পারবে। অন্যথায় বন্ধ হয়ে যাক। গণমাধ্যমগুলো এসব বিষয় ঠিকমতো মানছে কী না সেটা প্রতি বছর সরকার অডিট করতে পারে। তারপর সেই রিপোর্ট প্রকাশ করতে পারে। সাংবাদিকদের ঠিকমতো বেতন দিতে পারে – এরকম দশটা টিভি আর দশটা পত্রিকা হলেই হবে। বেতন দিতে পারেনা এমন ১০০ গণমাধ্যমের দরকার কী?

আপনার যদি বাজেটে না কুলায় তাহলে ২০ পাতার পত্রিকা বের করতে হবে কেন? সাংবাদিকদের ভালোমতো বেতন দিয়ে দুই পাতার পত্রিকা বের করেন। যেনতেন ৩০টা নিউজ দেয়ার চেয়ে ভালোমতো পাঁচটা ইনভেস্টিগেটিভ/অ্যানালিসিস থাকুন। এতে কোয়ালিটি বাড়বে এবং গণমাধ্যমের ‘বদনাম’ দূর হবে।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit