শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চৌগাছায় চারদিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ৩

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় রকি হোসেন (২০) নামের এক ইজিবাইক চালককের লাশ নিখোঁজ হওয়ার চারদিন পর উদ্ধার করেছে যশোর পিবিআই। রবিবার (১৯ জানুয়ারি) ভোরে চৌগাছা পৌর শহরের বেড়বাড়ির খাল থেকে রকির লাশ উদ্ধার করেন যশোর পিবিআই পুলিশ। রকির লাশ ভৈরব নদের পটের নিচে চাপা দেয়া ছিল।

রকি উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের কৃষক লিয়াকত হোসেনের ছেলে। গত ১৬ জানুয়ারি ইজিবাইকসহ রকি নিখোঁজ হয়। পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা সারমিন বলেন, রকির লাশ উদ্ধার করে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজন কে আটক করা হয়েছে।লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, পুড়াহুদা গ্রামের কষাই শরিফুর ইসলামের ছেলে ও তরিকুল ইসলাম পৌর কলেজের ছাত্রসোহানুর রহমান (১৯), পৌরসভার ইছাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে শরিফুল ইসলাম সজল (১৬), পাঁচনামনাগ্রামের কামাল হোসেনের ছেলে সুজন হোসেন (১৭)। আটককৃতরা নিহত রকির পূর্ব পরিচিত ছিল।নিহত রকির মা সায়েরা বেগম ও বোন শারমিন খাতুন জানায়, বৃহ¯পতিবার (১৬ জানুয়ারী) সকালে ইজিবাইকনিয়ে বের হয় রকি। অনেক রাত হয়ে যাওয়ার পরেও রকি বাড়ি না ফেরায় আমরা ও এলাকার লোকজন তাকে খোঁজা শুরু করি।

তাকে না পেয়ে রকির কৃষক বাবা লিয়াকত হোসেন চৌগাছা থানায় একটি সাধারণ ডাইয়েরী করেন।এর পরেও তাকে না পেয়ে রকির নিকট আত্মীয় সেনা সদস্য দোলাভাই আক্তারুল ইসলাম বিষয়টি যশোরের পুলিশ সুপারকে জানায়। পুলিশ সুপার বিষয়টি পিবিআইকে দেখার জন্য নির্দেশ দেন। পিবিআই সন্দেহজনক ভাবে ফোন ট্রাকিং করে তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ি চৌগাছা থানা পুলিশের সহযোগীতায় বেড়বাড়ি ভৈরব নদের পটের নিচ থেকে রকির লাশ উদ্ধার করেন।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে জানিয়েছে, রকি সোহানের বাল্য বন্ধু। সে বৃহ¯পতিবার সন্ধ্যায় রকিকে ফোনে ডেকে নেয়। পরে চারজন একসাথে গাঁজা সেবন করে। পরে ইজিবাইক ছিনতাইয়ের জন্য রকিকে শ্বাসরোদ করে হত্যা করে মৃতদেহ বেড়বাড়ি ভৈরব নদের নিয়ে পটের নিচে পুতে রাখে।

চৌগাছা থানার ওসি কামাল হোসেন জানান, লাশের ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) যশোরের সুপার রেশমা সারমিন বলেন, হত্যার সাথে জড়িত ৩জনকে আটক করা হয়েছে। ছিনতাই হয়ে যাওয়া ইজিবাইক উদ্ধারের চেষ্টা চলছে।

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit