শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চৌগাছা সীমান্তে ৪০ লাখ টাকার ডলার উদ্ধার

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৪০ লাখ টাকার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।শাহাজাদপুর বিজিবি ক্যা¤েপর ইনচার্য নায়েক সুবেদার জাহাঙ্গীর কবির জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার ধুলীয়ানী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কাবিলপুর গ্রামের কপোতাক্ষ নদের পাশের মাঠ এলাকা থেকে এ ডলার উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কাবিলপুর গ্রামের মাঠে অভিযান চালায় শাহাজাদপুর বিজিবি ক্যাম্পে সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ডলার পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০টি ১০০ মার্কিন ডলারের নোট উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় যা বর্তমান প্রায় ৩৭ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত ডলার চৌগাছায় থানায় জমা দেওয়া হয়েছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শনিবার (১৮ জানুয়ারী) এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit