মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৭৬ বাংলাদেশিসহ ১২১ জন বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুই দিন ধরে চলা যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

স্থানীয় সময় শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার থেকে ক্যামেরন হাইল্যান্ডসে শুরু হওয়া দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ১২১ জন বিদেশিকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ার, ১৪ জন মিয়ানমারের, ৪ জন পাকিস্তানি, ২ জন করে ভারতীয় ও নেপালি এবং একজন ভিয়েতনামি রয়েছেন। আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।

ক্যামেরন হাইল্যান্ডস পুলিশ জানিয়েছে, পাহাড়ি পর্যটন এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় অপরাধীদের নির্মূল করতে এ অভিযান চালানো হয়। এতে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগ, রাজ্য প্রয়োগ বিভাগ, ক্যামেরন হাইল্যান্ডস জেলা কাউন্সিল, ক্যামেরন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরের ১৪৩ জন কর্মকর্তা অংশ নেন।

যৌথ অভিযানে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং ২,০৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ১২১ জন বিদেশিকে ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit