বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন, এমন ঘোষণা দিয়েছেন। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদে দায়িত্ব নেবেন। তার আগেই বিষয়টি জানিয়েছেন ট্রাম্প।

ফক্স নিউজ জানাচ্ছে, ট্রাম্প সম্প্রতি সাংবাদিকদের বলেছেন এ কথা। ট্রাম্পের ভাষ্য, ‘তিনি (পুতিন) সাক্ষাৎ করতে চান এবং আমরা এটি আয়োজন করছি। তিনি তা প্রকাশ্যেও বলেছেন, এবং আমাদের এই (ইউক্রেনীয় সংঘাত) সমাধান করতে হবে।’ 
যুক্তরাষ্ট্র ও রাশিয়া বহু দিন ধরেই শীতল সম্পর্ক বজায় রেখেছে একে অপরের সঙ্গে। ঠিক এই সময়ে দুই পক্ষের এই সাক্ষাতের খবর বিস্ময়ের জন্ম দিয়েছে খানিকটা।
এখানেই শেষ নয়। ট্রাম্প জানান, পুতিন ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ট্রাম্প এর আগেও পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি তখন জানিয়েছিলেন যে এটি তার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে হতে পারে।
এখন ক্ষমতায় আসার আগেই তিনি জানালেন এই বৈঠকের প্রস্তুতির কথা। এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের অনুরোধ জানায়নি। 

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit