বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে ১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে গত চারদিন ধরে তাণ্ডব চালাচ্ছে দাবানল। অঙ্গরাজ্যটির পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলেএখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে ঝোড়ো বাতাসের গতি কমে আসায় অগ্নিনির্বাপণকর্মীরা দাবানল ছড়িয়ে পড়ার গতিও কিছুটা কমাতে পেরেছেন। এর আগের দুই দিনে ঝোড়ো বাতাসের কারণে প্রচণ্ড বেগে দাবানল ছড়িয়েছে।

লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলে স্যান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেইডস এলাকা এবং পূর্বে পাসাডেনার কাছে ইটন এলাকার দাবানলকে ইতিমধ্যে শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বলে মনে করা হচ্ছে। দাবানলে ইতিমধ্যে সেখানকার প্রায় ৩১ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষক বলেছেন, দাবানলে প্রাণহানি বেড়ে ১০ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। দাবানলে কয়েক হাজার ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, আরও ২ লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। দাবানলের কারণে শুধু ইটন এলাকাতেই চার–পাঁচ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তাদের বরাতে লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্যালিসেইডসের দাবানলে আরও ৫ হাজার ৩০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারন বলেছেন, দাবানল নিয়ন্ত্রণে আসার পর মানুষের দেহাবশেষ শনাক্তকারী দল বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাবে।

বেসরকারি আবহাওয়া সংস্থা একিউওয়েদারের হিসাব অনুসারে, দাবানলে ১৩ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১৫ হাজার কোটি ডলারের মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

লস অ্যাঞ্জেলেসে কেনেথ ও ইটন এলাকায় দাবানলে ১০ হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। পুড়ে গেছে অন্য ভবন ও স্থাপনা। এপির খবরে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

কাউন্টির কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে জ্বলন্ত পাহাড়ের ওপর উড়োজাহাজ থেকে পানি ফেলতে শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিবিসির খবরে জানা যায়, এ পর্যন্ত কেনেথ, হার্স্ট, লিডিয়া, ইটন ও প্যালিসাইডস অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারন বলেন, ইটন এলাকার দাবানল মাউন্ট উইলসন অবজারভেটরির মাঠ পর্যন্ত ছড়িয়েছে। এটি এমন একটি জায়গা, যেখান থেকে এক শতাব্দী আগে এডউইন হাবল মিল্কিওয়ের বাইরে ছায়াপথের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন। তিনি আরও বলেছিলেন, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। পাহাড়ি এলাকা প্যাসিফিক প্যালিসেইডসে অনেক তারকার বসবাস। সেখানকার বাড়িঘরগুলো আগুনে পুড়ে গেছে।

দাবানলে ঘরবাড়ি পুড়ে যাওয়া মানুষদের দলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন তারকাও আছেন। তাঁদেরই একজন অভিনেতা জেমি লি কার্টিস। গতকাল বৃহস্পতিবার তিনি ঘোষণা দিয়েছেন, ত্রাণ কার্যক্রমে তাঁর পরিবার ১০ লাখ ডলার অনুদান দেবে।

স্পেনের বংশোদ্ভূত মার্কিন শেফ হোসে আন্দ্রেস বিশ্বজুড়ে দুর্যোগকবলিত মানুষদের মধ্যে বিনা মূল্যে খাবার পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন। দাবানলকবলিত মানুষদের সহায়তায়ও এগিয়ে এসেছেন তিনি।

প্যালিসেইডসে দাবানলকবলিত এলাকার কাছে প্যাসিফিক কোস্ট হাইওয়েতে একটি খাবারের ট্রাক বসিয়েছেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে ধনী কিংবা গরিব—সবারই সহায়তা ও ভালোবাসা প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রের প্রায় ছয়টি অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণের কাজে পাঠানো হচ্ছে।

ভয়াবহ দাবানল মোকাবিলার অভিজ্ঞতা আছে কানাডার। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় দাবানল মোকাবিলার সক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ পাঠিয়েছেন। তিনি আরও বলেছেন, কানাডার ফায়ার সার্ভিসের ২৫০ জন কর্মীকে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit