বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

‘অবিভক্ত ভারত’ অনুষ্ঠানে বাংলাদেশ ও পাকিস্তানকে আমন্ত্রণ দিল্লির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মতভেদ দূরে সরিয়ে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাসকে ঐক্যবদ্ধভাবে উদযাপন করতে এটি ভারত সরকারের এ ধরনের প্রথম উদ্যোগ।

প্রতিবেদন মতে, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালে আমন্ত্রণ পাঠানো হয়েছে। উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার কর্মকর্তাদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
 
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, পাকিস্তান এই সেমিনারে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। ঢাকা তার অংশগ্রহণ নিশ্চিত করলে, এটি এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হবে। 
  
আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সব দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক।’
 
ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে অবদান রেখেছে। এছাড়া অর্থ মন্ত্রণালয় এই অনুষ্ঠান উপলক্ষে একটি বিশেষ এবং সীমিত সংস্করণের ১৫০ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।
 
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit