শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

এ আর রহমানের সম্পদের পরিমাণ কত?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : ৫৮ বছরে পা রাখলেন ভারতীয় সংগীতজ্ঞ এ আর রহমান। ৬ জানুয়ারি ছিল প্রতিভাবান এই শিল্পীর জন্মদিন।এ সময়ে তিনি পেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড, বাফটা, গোল্ডেন গ্লোবস থেকে শুরু করে দু-দুটি অস্কার ও ছয়-ছয়বার জাতীয় পুরস্কার। কি নেই তার প্রাপ্তির ঝুলিতে। এবার আসা যাক, তার বাড়ি, গাড়ি ও সম্পদে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের পুরুষ সংগীতশিল্পীদের মধ্যে তিনিই সবচেয়ে ধনী। তার সম্পদের পরিমাণ ২ হাজার ১০০ কোটি টাকার মতো। এ আর রহমানের সম্পদ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে–ছিটিয়ে আছে। তার মধ্যে চেন্নাইয়ের বাড়িটির কথা উল্লেখ করার মতো। এ বাড়ির সবচেয়ে আকর্ষণীয় কক্ষটি পরিচিত বিনোদনকক্ষ নামে। বাড়িতে থাকলে এ ঘরে বসেই বাদ্যযন্ত্রে সংগীত করেন রহমান। লস অ্যাঞ্জেলেসেও তার একটি আকর্ষণীয় বাড়ি আছে। যেখানে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি স্টুডিও তৈরি করেছেন তিনি।

এ ছাড়া মুম্বাই ও লন্ডনেও এ আর রহমানের নিজস্ব স্টুডিও রয়েছে। এ আর রহমানের গাড়ির সংগ্রহও কিন্তু চোখ ধাঁধানো। ৯৩ দশমিক ৮৭ লাখ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত দামের বেশ কয়েকটি গাড়ি সংগ্রহে রয়েছে এই শিল্পীর। যাই হোক, এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেছিলেন- আমার জন্ম হয়েছে গানের জন্য। আমি গানের জন্যই বেঁচে আছি এবং শেষ পর্যন্ত গানের জন্যই বেঁচে থাকব।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit