শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চৌগাছায় বিনামূল্যে ভ্যান পেল সেই প্রতিবন্ধী সাত্তার

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিনামূল্যে ভ্যান পেল সেই প্রতিবন্ধী আব্দুস সাত্তার (২২)। প্রতিবন্ধী আব্দুস সত্তার উপজেলার নারায়নপুর ইউনিয়নের মির্জাপুর মান্দারতলা গ্রামের আনিচুর রহমানের ছেলে। সে চৌগাছা উপজেলা সমাজসেবা অফিসের প্রতিবন্ধী কার্ডে ভাতা ভোগী।

প্রতিবন্ধী আব্দুস সাত্তার জানান, ছোটবেলায় সে সুস্থ্য ছিলো। সাধারণ মানুষের মত হেটে চলে বেড়াতে পারতো। তার বয়স যখন ৫/৭ বছর। তখন সে অসুস্থ হয়। দিন মজুর পরিবারের ছোট্ট আব্দুস সাত্তার যে পোলিও আক্রান্ত হয়েছে এটাও বুঝতে পারেনি। এক পর্যায়ে আব্দুস সাত্তার প্রতিবন্ধী হয়ে যায়। লাঠি ভর দিয়ে দুই পা ছেচড়ে হাটতে হয় তাকে।

তবে প্রতিবন্ধী আব্দুস সাত্তার পরিবারের বোঝা হয়ে থাকতে চায়নি। যুবক সাত্তার বিত্তবানদের সহায়তা নিয়ে তার নিজ গ্রামেই একটি চায়ের দোকান করে। তবে দোকান চালাতে গিয়ে পড়তে হয় নানা অসুবিধায়। চা-সিগারেট,বিস্কুট,পাউরুটি বাকিতে খেয়ে টাকা দিতে চায়না ক্রেতারা। একপর্যায়ে বাকি টাকা চাওয়ায় ওইসব ব্যক্তিরা আব্দুস সাত্তারের চায়ের দোকানটি উঠিয়ে দেয়। আবার বেকার হয়ে পড়ে সে। ভিক্ষায় নেমে পড়ার অবস্থা হয় তার।

অবশেষে প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নজরে পড়ে। আব্দুস সাত্তারের দাবি তাকে একটা ইঞ্জিন ভ্যানের ব্যবস্থা করলে সে ভ্যানে করে সবজি বা ছোট কোন ব্যবসা করে জীবিকা নির্বাহ করবে। প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারীর প্রচেষ্টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর আব্দুস সাত্তারকে একটি ভ্যান ক্রয়ের জন্য ২০ হাজার টাকা প্রদান করেন।

তবে দুই পা অকেজো আব্দুস সাত্তারের পক্ষে ভ্যানে প্যাডেল করে চালানো অসম্ভব। পরে সভাপতি ও সেক্রেটারির আহবানে সাড়া দিয়ে সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক দশ হাজার টাকা সহায়তা দেন। এতে আব্দুস সাত্তারকে একটি ইঞ্জিন ভ্যানের ব্যবস্থা করা হয়।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে আব্দুস সাত্তাকে ভ্যানটি প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, যুব-উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র, সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit