শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মনিরামপুরে শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষন সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২০০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি ব্যাসিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রোববার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান (ব্যানবেইস) এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) মনিরামপুর কেন্দ্রে ২০২৪-২৫ অর্থ বছরের ১ম ব্যাচে ১৫ দিনব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা থেকে মোট ২৪ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণ গ্রহণ শেষে রোববার সকাল ১১ টায় উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারের ল্যাবে সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক প্রশিক্ষক ও প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, বিবেকানন্দ বিশ্বাস। মেহেদী হাসান জুপিটারের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক নুরুল হক, শাহিনুর রহমান, রেবেকা সুলতানা, আবুল কালাম আজাদ, ল্যাব সহকারি সুকান্ত মন্ডল প্রমূখ। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও পুরুষ্কার বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit