শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চৌগাছায় নিজেদের অবস্থান জানান দিতে বোমা ফাটালো আওয়ামীলীগ সন্ত্রাসীরা, এলাকায় আতংক

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৭২৮ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নিজেদের অবস্থান জানান দিতে গভীর রাতে বোমা ফাটিয়েছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। শুক্রবার (০৩ জানুয়ারী) রাতে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, চৌগাছার শীর্ষ সন্ত্রাসী কিলার শামীমের বাহিনীর সদস্য জাহাঙ্গীরপুর গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে টিটোন হোসেন (৩০), সলেমান হোসেনের ছেলে আব্দুল হোসেন (৩২) তার ভাই মনি হাসান (২৮) এবং একই এলাকার মসলেম উদ্দীনের ছেলে পিন্টু রহমান (৪০)। সম্প্রতি মাদক ব্যবসা নিয়ে তারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে। এ নিয়ে শুক্রবার বিকালে হাফিজুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে আওয়ামীলীগ সন্ত্রাসীদের অন্য একটি গ্রুপের সন্ত্রাসীরা।

এ নিয়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য রাতে এলাকায় দফায় দফায় বোমা ফাটায়। বোমার বিকট শব্দে এলাকা বাসীর আতংঙ্কে কেটেছে রাত। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংহঝুলী ইউনিয়ন শাখার যুব-বিভাগের সভাপতি ও স্থানীয় বাসিন্দা সোহেল রানা জিকো বলেন, একজনকে মেরেই শুধু ক্ষান্ত হননি তারা। রাত সাড়ে আটটার দিকে জাহাঙ্গীরপুর দক্ষিন পাড়ায় লাগাতার বোমা ফাটিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীদের দুটি গ্রুপ। এ সময় এলাকাবাসী বোমার শব্দ শুনে চৌগাছা থানায় ফোন দেন।

উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা আসাহানুর কবির লিটন বলেন, বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে সিংহঝুলী ইউপি সাবেক চেয়ারম্যান ইব্রাহীম খলিল বাদলের ছত্রছায়ায় এ সন্ত্রাসীরাই গ্রামের সাধারণ মানুষগুলোর ওপর অত্যাচার করেছে। এছাড়াও তারা মদ,গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরণের মাদকের রমরমা ব্যবসা করেছে। এখনো তারা দেদারছে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, যতটুকু শুনেছি এই মাদক ব্যবসার প্রসঙ্গ নিয়েই হাফিজুর রহমান নামের আরেক মাদক কারবারিকে মারধর করা হয়েছে। তাই শুক্রবার রাতে নিজেদের অবস্থান জানান দিতে রাতে দফায় দফায় তারা বোমা ফাটিয়েছে। সন্ত্রাসী টিটোন রহমান ও মনির হোসেনের কাছে দুটি শর্টগান রয়েছে। যা নিয়ে এর আগেও বিভিন্ন পত্রিকায় ছবিসহ নিউজ প্রকাশ হয়েছে। অবৈধ এই অস্ত্র জব্দ এবং সন্ত্রাসীদের আটকের দাবি জানান তিনি।

উপজেলা বিএনপির সাধারন স¤পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এখনই আওয়ামী সন্ত্রাসীদের মুখোশ খুলে দেওয়ার উপযুক্ত সময়। তিনি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, স্থানীয়দের ফোন পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমা ফাটানোর ঘটনাটি সত্য নয় বলে জানান তিনি। তবে দুই গ্রুপের মধ্যে গোলযোগ হয়েছে বলে জানতে পেরেছি। অভিযোগ পেলে আইননী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit