মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: তেজগাঁও ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার মামলায় ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত মো. আবুল হাসান (৪০) তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। তিনি ওই মামলার এজাহারনামীয় আসামি।

গতকাল শুক্রবার (৪ জানুয়ারি)রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা-পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে এপ্রিল মাসের ২০ তারিখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছর ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলাটি করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit