বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

লিটনের ফর্ম প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হওয়ার লড়াইয়ে লিটন এগিয়ে থাকবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বললেন, ‘নেতৃত্বের সামর্থ্যের সঙ্গে ব্যাটিং ফর্মের সম্পর্ক নেই।’

ক্রিকেটীয় মেধা, নেতৃত্বের সামর্থ্যের মতো ব্যাপারগুলোর সঙ্গে ব্যাটিং ফর্মের সম্পর্ক দেখেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার লড়াইয়ে তাই অভিজ্ঞ এই ব্যাটসম্যানকেই এগিয়ে রাখছেন তিনি। লিটনের ফর্মহীনতা নিয়ে দুর্ভাবনার কারণও দেখছেন না বোর্ড প্রধান। গ্রেট ব্যাটসম্যানদের উদাহরণ দিয়ে তার আশা, স্টাইলিশ এই ব্যাটসম্যান ফর্মে ফিরবেন দ্রুতই।

টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে কি লিটন আছেন? এমন প্রশ্নে ফারুক বলেন, ‘টি-টোয়েন্টিতে শান্ত স্বাচ্ছন্দ্যবোধ করছে না। সেই ব্যাপারে আমরা আরেকজন অধিনায়ক চিন্তা করেছি। যদিও টি-টোয়েন্টি এখনও বেশ দূরে আছে। আরও প্রায় ছয় মাস পর মনে হয়। এই মুহূর্তের ইস্যু না আর কী এটা।’

‘আমি সবসময় মনে করি যে ক্রিকেটীয় মগজ, মেধা, অধিনায়কত্বের সক্ষমতার সঙ্গে ফর্মের কোনো সম্পর্ক নেই। একটা মানুষ যদি দীর্ঘদিন ফর্মে না থাকে তাহলে এটা একটা ব্যাপার। একজন ব্যাটারের আউট অব ফর্ম হবে, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনি যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না, রোহিত শর্মাও যেরকম খেলোয়াড় রান করতে পারছে না।’

‘লিটনের সেরা পার্টটা ছিল এই ট্যুরে, যেটা চিন্তা করেছিলাম আমি বা আমার বোর্ডের ওদের সঙ্গেও কথা বলেছিলাম; আমি মনে করেছিলাম অনেক সময় খেলোয়াড়কে দুইভাবে সাহায্য করা যায়। যেহেতু রান করছে না ওয়ানডেতে, যদি ওকে অধিনায়কত্ব দিয়ে বাড়তি (দায়িত্বে রাখি) ফর্মে ফিরে আসতে পারে।’

ফারুক আরও বলেন, ‘ফর্মে ফিরে না এলেও সে খুব ভালো অধিনায়কত্ব করেছে। এটা একটা বিরাট গুণ অধিনায়কের ব্যক্তিগত পারফরম্যান্স যদি এফেক্ট না করে। আমি আশা করি ও ফর্মে ফিরবে খুব শিগগিরই। তারপর আমরা যখন টি-টোয়েন্টি অধিনায়কের ব্যাপারে আলোচনা হবে, সে নিশ্চয়ই এগিয়ে থাকবে অধিনায়ক হিসেবে।’

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit