বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

বেলিংহ‍্যামের পেনাল্টি মিসের পর ১০ জনের রিয়ালের জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : নতুন বছরে এক নাটকীয় ম্যাচ দেখলো লা লিগা। প্রতিপক্ষের গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখলেন ভিনিসিউস জুনিয়র। পেনাল্টি মিস করলেন জুড বেলিংহ‍্যাম। তবে বদলি নেমে দলকে ভালেন্সিয়ার বিপক্ষে হারের লজ্জা থেকে বাঁচালেন লুকা মদ্রিচ, তার গোলে সমতায় ফেরে রিয়াল। পরে যোগ করা সময়ে জয়সূচক গোল করেন বেলিংহ‍্যাম।

শুক্রবার রাতে ভালেন্সিয়ার মাঠে নাটকীয়ভাবে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

শেষের কিছুটা সময় ১০ জন নিয়েও এই জয়ে নতুন বছরে শীর্ষে উঠে এলো রিয়াল। ১৯ ম‍্যাচে তাদের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা আতলেটিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে নেমে গেল দুইয়ে।

ম্যাচের ২৭তম মিনিটে খুব কাছ থেকে গেররার শট কোনোমতে ফিরিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বলে সুযোগ কাজে লাগান দুরো, অনায়াসে জাল খুঁজে নেন তিনি। পিছয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে ভালেন্সিয়াকে চেপে ধরার চেষ্টা করে রিয়াল। তবে একের পর এক ফাউলে বারবার গতি হারায় খেলা।

৫২তম মিনিটে ডি বক্সে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। বেলিংহ‍্যামের নীচু গড়ানো শট ফেরে পোস্টে লেগে।

তবে ৭৯তম মিনিটে বড় এক ধাক্কা খায় রিয়াল। ভালেন্সিয়া গোলরক্ষকের ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। 

বদলি হিসেবে নেমে ৮৫তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান নামা মদ্রিচ। শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বেলিংহ‍্যামের গোলে জয় পায় রিয়াল।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit