শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে পথ পাঠাগারের ২১তম শাখা উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের ২১তম সেলুন শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের লোকনাথ হেয়ার কাটিং সেলুনে এ শাখার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সহ:সভাপতি মো. মোহন মিয়া, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কবি লোকান্ত শাওন, সজীম শাইন, জীবন চক্রবর্তী, বিদ্যুৎ সরকার, নির্মল রবিদাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পথ পাঠাগারের সার্বিক সাফল্য কামনা করে উপস্থিত অতিথিরা বলেন, নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে উপজেলার আনাচে কানাচে পাঠাগার যে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়। আজকাল অনেক ছেলে-মেয়ে বই পড়া থেকে দূরে সরে গিয়ে মোবাইল ফোনে গেম আর ফেসবুক নিয়ে ঝুঁকে পড়ছে। তরুনদের এ থেকে ফেরাতে বই পড়ায় আগ্রহী করে তুলছে সাহিত্য সংগঠন পথ পাঠাগার।

পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার বলেন, স্যাটেলাইট ও মোবাইলের প্রভাবে মানুষ বই থেকে দূরে সরে যাচ্ছে। নিজেদের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সেলুনে যায় নানান বয়সের মানুষ। অনেক সময় তাদের ঘণ্টাখানিক অপেক্ষা করতে হয়। এই সময়টুকু যেন বই পড়ে সাহিত্য চর্চা বাড়াতে পারে, সেই লক্ষ্যে এ শাখা স্থাপন করেছি। এ নিয়ে ২১তম শাখা উদ্বোধন করা হলো।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit