মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের বনাঢ্যা র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেল ৩ টায় দলীয় কার্যালয় থেকে ছাত্রদলের ফুলবাড়ী উপজেলা আহবায়ক জিয়াবুর রহমান নেতৃত্বে এক বনাঢ্যা র‌্যালি বের হয়। র‌্যালিটি ফুলবাড়ী শহর প্রদক্ষিন করে নিমতলা মোড়ে এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জিয়াবুর রহমন।

তিনি তার বক্তেব্যে বলেন, ছাত্রদল গঠনের পর থেকে ছাত্ররাজনীতিতে সক্রীয় ভূমিকা রাখছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল রাজনীতিতে এগিয়ে গেছে। প্রত্যেকটি আন্দোলনে ছাত্রদল অংশগ্রহণ করেছে। ১৬ বছরের আওয়ামীলীগের নির্যাতনের শিকার হয়েছে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী। আওয়ামীলীগের গুম, খুনের শিকার হয়েছে যারা তাদেরকে আজকে স্মরন করতে হচ্ছে। তাদের পরিবারগুলি নিঃস্ব হয়ে গেছে।

দেশের অর্থনীতি কাঠামো ধ্বংস করেছে, ব্যাংক লুট করেছে, এদেশের মানুষকে নিঃস্ব করে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের বাংলার মাটিতে ঠাই নেই। তাদের বিচার না হলে জুলাই আগষ্টের নিহতদের আত্মার শান্তি পাবে না।
প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল আমিন পাপ্পু, যুগ্ন আহবায়ক মোঃ কামেল, পাভেল আজাদ, নাঈমুর, সাবু মহন্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব কাশেম পাপ্পু যুগ্ন আহবায়ক প্রীতম প্রসাদ, আহসান হাবীব আকাশ সহ উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, মোঃ আল আমিন পাপ্পু।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit