বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

বর্ণিল উৎসবে নতুন বছরকে স্বাগত জানাল সিডনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উৎসবমুখর পরিবেশে ২০২৫ সালকে বরণ করে নিল সিডনিবাসী। সেখানে আলো ঝলমলে, আকর্ষণীয় আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে।

ঘড়ির কাঁটায় স্থানীয় সময় রাত ১২টা বাজতেই সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজ থেকে ছোঁড়া হয় বর্ণিল আলোকচ্ছটা ও আতশবাজি। জমকালো আতশবাজি উপভোগ করতে ভিড় করেন অসংখ্য মানুষ। সেখানে ১০ লাখেরও বেশি মানুষের জমায়েত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এক প্রতিবেদনে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং জানিয়েছে, এবারের বর্ষবরণে প্রায় ৬.৩ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। বর্ষবরণের আয়োজনে ফোটানো হচ্ছে নয় টন আতশবাজি। প্রথমবারের মতো, শোতে ড্রোনের মাঝ আকাশ থেকে আতশবাজি বিস্ফোরিত হওয়ার পাশাপাশি হারবার ব্রিজের পশ্চিম দিক থেকে প্রদর্শন দেখানো হয়েছে।

এ সময় অস্ট্রেলিয়ান সঙ্গীতশিল্পী লুনা প্যান দ্বারা রচিত একটি সাউন্ডট্র্যাক বাজানো হয়। সিডনি অপেরা হাউস ও সিবিডির আকাশচুম্বী ভবন থেকে পর্যায়ক্রমে হাজারো আতশবাজি বন্দরের চারপাশে ফোটানো হবে।

বর্ষবরণ উপলক্ষ্যে প্রতি বছরই এখানে বর্ণিল আতশবাজি ফোটানোর আয়োজন করা হয়। বর্ণিল আলোকচ্ছটা উপভোগ করা ছাড়াও একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হাজারও মানুষ।

নতুন বছরকে সামনে রেখে প্রতি বছর বিশ্বের সবচেয়ে বড় আয়োজনে আতশবাজি ফোটানো হয় সিডনিতেই। এতে করে সেখানে নতুন বছর উদযাপন করতে যান বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit