মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আশুলিয়ায় পাইকারি বাজারে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় একটি বাজারে মশলা ও নিষিদ্ধ পলিথিনের পাইকারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৮ টি দোকান পুড়ে গেছে। এসময় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি ফায়ার সার্ভিস।সোমবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় রমজান আলী সুপার মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এসময় মার্কেটে থাকা আরও আটটি দোকানে আগুন ছড়িয়ে পরে। অধিকাংশ দোকানে ছিল নিষিদ্ধ পলিথিন। প্রত্যক্ষদর্শী মো. আকবর হোসেন, আমরা একটি দোকান থেকে ধোয়া বের হতে দেখি। পরে দোকানের শাটার ভেঙ্গে ফেলার পর ভেতরে আগুন দেখতে পাই৷ ওই দোকান থেকে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পরে। দোকানে পলিথিন ছিলো। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে বেশিরভাগ  দোকানগুলোতে ছিল পলিথিন এবং প্লাস্টিক ব্যাগের দোকান। মসলা দোকান থাকলেও অধিকাংশ দোকানে পলিথিন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতেও দেরি হয়েছে। তিনি আরো বলেন, প্রথমে একটি মসলার দোকানে আগুনের সূত্রপাত হয় । পরবর্তীতে বিভিন্ন পলিথিণের দোকান, চায়ের দোকান  ও বিভিন্ন মসলার দোকানে আগুন লাগে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। এবিষয়ে ফায়ার সার্ভিস জানায়, রাতে আড়ৎ এর একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনের মাত্রা বেশি থাকায় আশপাশের দোকানেও ছড়িয়ে পরে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ডিইপিজেড স্টেশন থেকে প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্ত আগুন আশপাশে ছড়িয়ে পরলে জিরাবো স্টেশন থেকে আরো তিনটি ইউনিট যোগ দেয়। দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের জোন-ফোর ডিএডি মোহাম্মদ আলাউদ্দিন বলেন,  আমরা ১১টা ৫ মিনিটের দিকে খবর পাই। তখন ডিইপিজেড স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট এসে যোগ দেয় । দেড় ঘন্টা চেষ্টার পর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। কি কারণে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit