শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

মাধবদী থানায় হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ভাঙচুর 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদীর মাধবদীতে ডাকাতি মামলার আসামিকে ছিনিয়ে নিতে মাধবদী থানায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এই হামলা হয়। তবে হামলাকারীরা আসামি ছিনিয়ে নিতে পারেনি বলে জানান ওসি মো. নজরুল ইসলাম। খবর পেয়ে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। 
পুলিশ জানায়, কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই হয়। ওই ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ করেন। এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ৬নং ওয়ার্ডের পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানভীর হোসেনকে আটক করে মাধবদী থানা পুলিশ। 
এই জের ধরে সাবেক কমিশনার দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে তানভীর হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। তারা আরও জানায়, এ সময় থানার জানালার গ্লাসসহ বেশ কিছু স্থানে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানা-হাজতে থাকা অভিযুক্ত তানভীরকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা। 

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘আসামি ছিনিয়ে নেওয়ার জন্য কিছু দুষ্কৃতিকারী থানার গেইটে হামলা করেছিল। আমরা এলার্ট ছিলাম, তারা ভেতরে ঢুকতে পারেনি।’অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ বলেন, ‘গত রাতে ডাকাতি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আমরা ধারণা করছি, এই দুইটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে। হামলাকারীরা থানার দরজা ও কিছু জানালার গ্লাস ভাঙচুর করেছে। হামলাকারী বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit