সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

যৌক্তিক সময়ে নির্বাচন দেখতে চায় দেশের মানুষ: শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের মানুষ একটি যৌক্তিক সময় নির্বাচন দেখতে চায়। যতক্ষণ পর্যন্ত জনগণের দ্বারা নির্বাচিত সরকার না আসবে, ততদিন দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব না।

এজন্যই গত ১৫ বছর বিএনপি লড়াই সংগ্রাম করে আসছে। বাংলাদেশে যদি গণতন্ত্রের ধারা কায়েম করতে হয়, যদি নির্বাচনমুখী পরিবেশ তৈরি করতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) ফরিদপুরের নগরকান্দায় এম এন একাডেমি মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

শামা ওবায়েদ বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সমর্থন দিয়েছি। তবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার না এলে ততক্ষণ পর্যন্ত জনগণের সব সমস্যার সমাধান হবে না। এজন্যই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দরকার।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা উল্লেখ করে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে যা যা করণীয় তার সবই ৩১ দফায় উল্লেখ রয়েছে। এখানে একটি রেইনবো নেশনের কথা বলা হয়েছে, যেখানে দেশের হিন্দু-মুসলমান-বৈদ্ধ-খ্রিস্টান তথা সব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি।  

শামা ওবায়েদ বলেন, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একই পতাকাতলে বসবাস করবো। তাহলে বাংলাদেশ অন্য কোনো দেশের ষড়যন্ত্রের শিকার হবে না।

শামা ওবায়েদ আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনকে যদি সফল করতে হয়, তারুণ্যের বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, টেকসই উন্নয়নে যদি বাংলাদেশকে গড়ে তুলতে হয় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সব দলকে নিয় যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার বাস্তবায়ন করতে হবে। আগামী বাংলাদেশ কেমন হবে কীভাবে বিএনপি দেশকে গড়বে তার বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে ৩১ দফার মধ্যে। সবচেয়ে বড় কথা হলো ৩১ দফায় একটা ঐক্যের ডাক রয়েছে।  

নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবু তালুকদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, শওকত আলী শরীফ প্রমুখ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

এ সময় বিএনপি নেত্রী শামা ওবায়েদ নগরকান্দা উপজেলার প্রায় ২ হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া পরে বিকেলে তিনি সালথা উপজেলায় একইভাবে আরও ২ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit