বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

বাংলাদেশের বিরুদ্ধে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ভুল ও অপতথ্য ছড়াচ্ছে, তার বিরুদ্ধে জবাব দিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, সবার সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণদের মেধার সঠিক ব্যবহার ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ জ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অনেক দূর এগিয়েছে। আমরা এটিকে বিশ্বমানের করতে কাজ করে যাচ্ছি।

জ্ঞান ও মেধায় বিশ্বের সঙ্গে তাল মেলাতে যা যা করার দরকার, সবকিছু এই সরকার করবে বলেও জানান তৌহিদ হোসেন।

কিউএনবি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit