শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

নিতিশের সেঞ্চুরিতে ফলোঅন এড়িয়ে ঘুরে দাঁড়াল ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : মেলবোর্ন টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন নিতিশ কুমার রেড্ডি। দলের মহাবিপদে আট নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন তিনি। তার এই সেঞ্চুরিতে ফলোঅন এড়িয়ে ঘুরে দাঁড়াল ভারত। ১১৬ ওভারে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৩৫৮ রান। এখনো তারা ১১৬ রানে পিছিয়ে। মোহাম্মদ সিরাজ ২ রানে ক্রিজে রেয়েছেন।

অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ধসে পড়েছিল ভারতের টপ অর্ডার। পরে যশস্বী জয়োসয়াল আর বিরাট কোহলির ১০৩ রানের জুটিতে তারা ঘুরে দাঁড়ায়। মাত্র ৮ বলের ব্যবধানে এই দুই ব্যাটার আউট হলে ফের বিপদে পড়ে ভারত। ৮২ রান করা জয়সোয়াল অন্যমনষ্কভাবে রান নিতে গিয়ে সেঞ্চুরি মিস করেন। ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে ভারত দ্বিতীয় দিন শেষ করেছিল। শঙ্কা জেগেছিল ফলোঅনের লজ্জার।

শনিবার (২৮ ডিসেম্বর) তৃতীয় দিনে ৮ম উইকেটে ১২৭ রানের দারুণ জুটি গড়েন নিতিশ রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর। এই জুটিতেই ফলোঅন এড়িয়ে ছুটতে থাকে ভারত। ওয়াশিংটন সুন্দর ১৬২ বলে ৫০ রান করে নাথান লায়নের শিকার হন। তবে ১৭১ বলে ১০ চার ১ ছক্কায় ঠিকই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ২১ বছরের পেস বোলিং অল-রাউন্ডার নিতিশ।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit