শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চৌগাছায় এক কৃষকের চার গরু চুরি!

এম এ রহিম ,চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৬০ Time View

এম এ রহিম ,চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় এক কৃষকের গোয়াল ঘর থেকে চার গরু চুরি হয়েছে। এ ঘটনায় কৃষকের পরিবারে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে খোরশেদ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।খোরশেদ আলম জানান, আমাদের বাড়ীর চার পাশে উচু পাকা পাচিল দেওয়া রয়েছে।বাড়ীর প্রধান গেট বন্ধ করে তালা দিলে সব বন্ধ হয়ে যায়।

তাই পাকা গোয়াল ঘর হলেও সেখানে তালা দেওয়া হয় না। রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান।ভোরবেলা ঘুম থেকে উঠে গরুর গোয়ালে গিয়ে দেখেন ৪টি গরু নেই। অনেক খোঁজাখুঁজি করে চুরি হয়ে যাওয়া গরুগুলোর কোন সন্ধান পাননি। চোরেরা পাচিল টপকিয়ে বাড়ীর ভেতর ঢুকে মেন গেটের তালা ভেঙ্গে গোয়ালে ঢোকে। তারা গোয়াল ঘর থেকে ২টি উন্নত জাতের গাভী, একটি বকনা, একটি এঁড়ে চুরি করে নিয়ে গেছে।

তিনি বলেন, আমি এখন পথের ফকির হয়ে গেছি। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মুল্য কমপক্ষে চার লাখ টাকা। খোরশেদ আলম বলেন আমি চুরি হওয়া গরুগুলো খোঁজাখুঁজি করতে সারাদিন বিভিন্ন স্থানে ছুটা-ছুটি করছি। বিকেলে দশাপাকিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে ছিলো।চৌগাছা থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চোরদের আটকের ব্যাপারে জোর তৎপরতা চলছে।

 

 

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit