রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

খেজুর রস খেতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেওয়ায় ১৫ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। আটকদের বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠায় পুলিশ। এর আগে এদিন ভোরের দিকে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রাম থেকে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা।  

আটকরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউরা গ্রামের আরমান মিয়া (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), ইকবাল হোসনে শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), ওয়াশেরপুর গ্রামের মো. আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), অমিত (১৮), সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), আশিকুর রহমান (১৯), তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮) ও এক কিশোর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন এলাকায় অনেক খেজুর গাছ রয়েছে। শীতের শুরুতেই খেজুরের রস খেতে আসেন অনেক লোকজন। এ জন্য খেজুরের রস খেতে ভোরে আসতে হয়। বুধবার ভোরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ১৪ যুবক ও এক কিশোর খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসেন।

সেখান থেকে খেজুরের রস খাওয়া শেষ করে বাড়ি ফেরার সময় তারা একযোগে ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিতে থাকেন। এসব স্লোগান শুনে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ১৫ যুবক ও কিশোরকে থানায় নিয়ে যায়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, ১৫ জনকে আটক করে থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কিশোরগেঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit