রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক-৭

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পলাতক ৭ আসামীকে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক আসামীদেরকে যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চৌগাছা থানা সুত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদের নির্দেশক্রমে চৌগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জন আসামীকে গ্রেফতার করেছেন।

আটক পলাতক আসামীরা হলেন উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের লিয়াকত খানের ছেলে মিজানুর রহমান মিজান খান (৩৫) তার ভাই রিয়াজ হোসেন খান (২০), স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আলাউদ্দিন (২৪), নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের পূর্বপাড়ার মৃত সুশান্ত রায় মৈত্রের ছেলে অপূর্ব রায় মৈত্র (২৬), একই গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে সোহেল রানা (২৫), মৃত আব্দুল আজিজের ছেলে মকবুল হোসেন (৪০) ও লক্ষীপুর জেলার সদর উপজেলার পালপাড়া গ্রামের মৃত বজল হকের মেয়ে ফাতেমা বেগম ডলি (৩৮) । চৌগাছা থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন বলেন, আটক আসামীদের যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit